সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রোনালদোকে কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ এবং মাঠের বাইরে সবসময় থাকেন আলোচনার শীর্ষে। এবার ঘড়ির কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হলেন সিআরসেভেন। কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো। গোল ডটকম এক প্রতিবেদনে জানা যায়, হীরায় মোড়ানো এক ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো। যার মূল্য ৯২ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২৪ লাখ টাকা। রোনালদোকে ঘড়িটি উপহার দিয়েছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক ও জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। সবুজ রঙের এই ঘড়িটিতে রয়েছে ২৬টি হীরা। ঘড়ির সামনে রোনালদোর উদযাপনের ছবিসহ স্বাক্ষরের পাশাপাশি সোনার রঙে ইংরেজিতে লিখে রাখা হয়েছে সিআরসেভেন। এমন উপহার পেয়ে বেশ উচ্ছ¡সিত রোনালদো। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com