স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন খেলাধূলাকে হ্যা বলুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছে। খেলাধুলা মানুষের মনকে প্রফুল রাখে ও মেধার বিকাশ ঘটাতে সহায়তা করে। উন্নতজাতি গঠনে মাদকমুক্ত সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে হবে। ক্রীড়া অঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক তৈয়েব হাসান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মো: আমিনুর রহমান, সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, কলারোয়া থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার ওসি মো: বাবুল আক্তার, কালিগঞ্জ থানার ওসি মো: মামুনুর রহমান, তালা থানার ওসি রেজাউল ইসরাম রেজা, ডিআইও-১ ডিএসবির পুলিশ পরিদর্শক শেখ ইয়াছিন আলম চৌধুরী। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উলেখ্য নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে সাতক্ষীরা পৌরসভা বিজয়ী হন। ফলে সাতক্ষীরা পৌরসভা রেফারী দল চ্যাম্পিয়ন ও কালিগঞ্জ রেফারী দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।