দৃষ্টিপাত রিপোর্ট \ সাতক্ষীরার অপার সম্ভাবনাময় আম শিল্প বর্তমান সময়ে চরম দুঃসময় অতিক্রম করছে। জেলার অর্থনীতির সুতিকাগার হিসেবে খ্যাত আম নির্ভর অর্থনীতিতে দেখা দিয়েছে হতাশা। প্রথম পর্যয়ায়ে গোবিন্দ ভোগ আম ভাংগার পর আম বাজারের স্বভাবিকতা ছিল শুন্যের কোঠায় অর্থাৎ চাষীরা যথাযত মূল্য হতে বঞ্চিত হয়। দ্বিতীয় দফায় দশ মে হীমসাগর আম ভাংগার পরে ও আমের পাইকারী বা খুচরা মূল্যের স্বাভাবিকতা ফিরে আসেনি। সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে শুরু হওয়া আম চাষে চাষীরা গত কয়েক বছর যাবৎ লাভবান হচ্ছিল, আম চাষের সাথে বিপুল সংখ্যক মানুষের সংশ্লিষ্টতা হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা হতে ব্যবসায়ীরা সাতক্ষীরায় আম চাষে অর্থ বিনিয়োগ করা শুরু করে মৌসুমের শুরুতে গোবিন্দ ভোগ মনপ্রতি দুই হাজার টাকা পাইকারী বিক্রি হলেও এবার বাজারদর ছিল মনপ্রতি তের থেকে চৌদ্দ শত এবং স্থানীয় বাজারে কেজি প্রতি ত্রিশ/পঁয়ত্রিশ টাকা দ্বিতীয় দফায় দশ তারিখে হীমসাগর আম ভাংগা শুরু হতে না হতে সাতক্ষীরা আম চাষীদের মাঝে দেখা দেয় ঘুর্ণিঝড় মোখা আতঙ্ক। আম ব্যবসা এবং বাজারজাত করনের প্রক্রিয়াটি ধারাবাহিক ভাবে সম্পন্ন হয়ে থাকে একক ভাবে বা এক সাথে বাগান কি বাগান আম ভাঙ্গা হয় না। চাহিদা এবং যোগানের ভারসাম্য রেখে চাষীরা আম বাজারজাত করন করে থাকে আর এ জন্য বাজার ব্যবস্থা স্থিতিশীল, স্বাভাবিক থাকে যা ব্যবসায়ীদেরকে আমের মূল্য পেতে সহায়তা করে। ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে চাষীরা তাদের বাগানের আম ভেঙ্গেছে তো ভেঙ্গেছে। এমন পরিমান আমের উপস্থিতি বাজারময় আম আর আম। বানিজ্যিক ভিত্তিতে চাষ করা আমের অধিকাংশ রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর বিভাগীয় শহরগুলোর চাহিদা পুরন করে কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন হতে ভিন্নতর ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে চাষীরা এমন ভাবে আম ভাঙ্গা শুরু করেছে এবং বাজারজাত করেছে যে কারনে আমের বাজার দর সর্বনিন্ম পর্যায়ে পৌছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে, সুস্বাদু লোভনীয় গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫/৩০ টাকা, পাইকারী বাজারে কেজি প্রতি তার চাইতে মূল্যকম। সাতক্ষীরার অতি আকর্ষনীয় হীমসাগর আম অতীতের যে কোন সময় অপেক্ষা সর্ব নিন্ম দরে বিক্রি হচ্ছে। বাজারে আমের অতিরিক্ত উপস্থিতি চাহিদা অপেক্ষা যোগান সর্বাধিক যে কারনে ক্রেতাদের অনিহা আর অনাগ্রহ হতেই মূল্য হ্রাস। সাতক্ষীরার অন্যতম বৃহত্তম আম উৎপাদনকারী এবং বাজারজাত করন এলাকা হিসেবে দেবহাটার টাউন শ্রীপুর, সুশীলগাতি, দেবহাটা সদর, সদর উপজেলা তালা, পাটকেলঘাটা, কালিগঞ্জ এলাকা, উলেখিত এলাকা হতে প্রতিদিন এই মৌসুমে শত শত ট্রাক আম রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার মোকামে গেলেও কাঙ্খিত চাহিদা না থাকায় আম চাষীরা আম বাজারজাত করতে পারছে না। সাতক্ষীরার অন্যতম পাইকারী আম বাজার বড় বাজারে আমের বিপুল উপস্থিতি মূল্যহীনতার ক্ষেত্র স্পর্শ করেছে। এই মৌসুমে হীম সাগর আমের মুল্য হওার কথা কেজি প্রতি ৮০/৯০কিন্তু বাজারে হীমসাগর কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকায়। ব্যবসায়ীরা জানান ঘূর্ণিঝড় মোখার কারনে আম ভাঙ্গায় আমের মুল্য পড়ে গেছে। ঘূর্ণিঝড় পরবর্তি আমের বাজার উঠতি হবে আর তা না হলে লোকসানের কবলে পড়বে চাষীরা।