সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়ানডে সিরিজেও পাকিস্তানের কাছে হারল যুবারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: এক ম্যাচ বাকী থাকতেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে বসল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শনিবার সিরিজের চতুর্থ ওয়ানডে পাকিস্তান জিতে নিয়েছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকল পাকিস্তান। চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডে যথাক্রমে- ৯ উইকেটে ও ৭৮ রানে হেরেছিল বাংলাদেশ। রাজশাহীতে তৃতীয় ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৪ উইকেটে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম ও অধিনায়ক আহরার আমিন। জুটিতে আহরারের অবদান ২৭ রান। অন্যদিকে ৯৫ বলে ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫০ রান করেন আরিফুল। পরের দিকে মাহফুজুর রহমান রাব্বি ৩৪ ও পারভেজ রহমান জীবন ৩০ রানের ইনিংস খেলার পরও ২০ বল বাকি থাকতে ১৯৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের আইমাল খান ও আলী আসফান্দ ৩টি করে উইকেট নেন। রান তাড়ায় নেমে দলকে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আযান আওয়াইস ও শাহজাইব খান। উদ্বোধনী জুটিতেই আসে ১৭৬ বলে ১৫২ রান। আযান ৯১ বলে ৫২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন শাহজাইব। ১০৫ বলে ১৪ চার ৩ ছক্কায় অপরাজিত ১০৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তরুণ। অধিনায়ক সাদ বেগ ২৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের রাফি উজ্জামান-রাব্বি ১টি করে উইকেট শিকার করেন। আগামী ১৫ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com