স্টাফ রিপোর্টার ঃ মানুষকে কাঙ্খিত সেবা প্রদানের দায়িত্ব সরকারের সকল দপ্তরের আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। সরকারী সেবা পেতে কোন নাগরিক যেন হয়রানির স্বীকার না হয়। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) দূর্নীতি দমন কমিশন মো: জহুরুল হক এসব কথা বলেন। রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনার মো: জহুরুল হক আরো বলেন, আপনারা সবসময় সজাগ থাকবেন। ভবিষ্যৎ আর যেন দুর্ণীতি না হয় অনিয়ম করলে এক সময় সাজা পেতে হবে। সরকারী সকল দপ্তর সাবধান হন, দুদকের কাউকে টাকা দিবেনা, এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে দুদক মামলা করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকল অনিয়ম দুর্ণীতি ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন। উপস্থিত ছিলেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, দুদকের সম্মানিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক আল আমিন, মোঃ মহসিন আলী, রুবেল হোসেন, অহেদুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সদস্য আব্দুর রব ওয়ার্ছি, ক্যাপ্টেন ইসহাক আলী, রেবেকা সুলতানা, শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাকিবুর রহমান বাবলা। এসময় শুনানীতে নাগরিকদের সমস্যার কথা সরাসরি শোনেন ও প্রতিকার প্রদান করেন। গণশুনানীতে অংশ নেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরী, সিভিল সার্জন ডা: সবিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম (মঈন), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মো: শাকিউল আযম, এল ডি ই ডির নির্বাহী প্রকৌশলী মো: সুজায়েত হোসেন, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডিডি মো: সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি দীপক কুমার সাহা, সমাজসেবা অধিদপ্তরের ডিডি সন্তোষ কুমার নাথ, সহ সাতক্ষীরা সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।