সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেসির প্রত্যাবর্তন, পিএসজির ৫-০ গোলে জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণের দায়ে লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল তার ক্লাব পিএসজি। আর্জেন্টাইন তারকা ক্ষমা চাওয়ার পর অবশ্য কমিয়ে আনা হয় নিষেধাজ্ঞার মেয়াদ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবারই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। তার প্রত্যাবর্তন ম্যাচে আজাকসিওকে ৫-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই ম্যাচেও পিএসজি ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি এগিয়ে যায় ২২তম মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন ফাবিয়ান রুইজ। ১০ মিনিট পর এমবাপ্পের নেওয়া শট আজাকসিও গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে টোকা মেরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৪৭ ও ৫৪তম মিনিটে গোল দুটি করেন এই ফরাসি তারকা। আত্মঘাতী গোল পেয়ে ব্যবধান ৫-০ করে স্বাগতিকরা। কিছুক্ষণ বাদে দুই দলই পরিণত হয় ১০ জনে। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন পিএসজির আশরাফ হাকিমি ও আজাকসিওর থমাস মানগানি। এই জয়ে লিগ ওয়ানের শিরোপার আরো কাছে চলে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স। ২৩ পয়েন্ট নিয়ে আজাকসিও আছে ১৮তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com