সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের হিমসাগর আম বাগান পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার হিমসাগর আম বাগান পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ১৫ মে দুপুরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মাদ আলী গাজী ওরফে বাবু গাজীর ৫০ বিঘা জমিতে হিমসাগর আমগাছের বাগান পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় তিনি বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরন করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্ট এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম আন্তরিকভাবে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভাড়াশিমড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান, ই্উপি সদস্য মোঃ আব্দুল কাদের, মকবুল হোসেন, আবুল খায়ের, মোঃ আব্দুস ছাত্তার, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন মোড়ল সহ উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com