বীর মুক্তিযোদ্ধা লাকী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলতাফ সাধাঃ সম্পাদক
স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরামের জেলা ইউনিটের আয়োজনে গতকাল সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ সহ এসময় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফকে সাধাঃ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন।