সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শীর্ষ দশে সাকিব-মিরাজ, সর্বোচ্চ উইকেট শিকারি জাম্পা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্বে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার এডাম জাম্পা। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সদ্যই শেষ হয়েছে সুপার লিগ। সুপার লিগে উইকেট শিকারে তালিকায় শীর্ষ দশের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। ১৮ ম্যাচে ১৮ ইনিংসে সর্বোচ্চ ৪১ উইকেট নেন জাম্পা। তার বোলিং গড়- ১৯.৭৩। তিনবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ৩৫ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং জাম্পার। ২০২২ সালের সেপ্টেম্বরে কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ৩৪ উইকেট শিকার করে তালিকার তৃতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ উইকেট নেন সাকিব। তালিকার ষষ্ঠস্থানে আছেন তিনি। তার বোলিং গড়- ২৪.০৩। দুইবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এটিই তার সেরা বোলিং ফিগার। ২২ ইনিংসে ৩০ উইকেট নিয়ে এই তালিকায় নবমস্থানে আছেন মিরাজ। ইনিংসে তিনবার চার উইকেট নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com