সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মুনসিগঞ্জে ধান ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ গোপালগঞ্জ টেকেরহাট থেকে ধান কেটে, ট্রাকে করে সেই ধান নিয়ে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুনসিগঞ্জে ধান ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১২-১৭৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যেয়ে ৪ জন আহত হয়েছে। গতকাল ১৮ মে বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিট এর দিকে উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী নামক স্থানে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কয়রা উপজেলার আংটিহারা জোড়শিং গ্রামের মৃত নওশের খান এর পুত্র আলাউদ্দিন খান (৩২), সবুজ খান (২৭), আব্দুল রাজ্জাকের পুত্র কাদের (২৩) ও মৃত মাজিদ গাজীর পুত্র আসাদুল গাজী (২৪)।প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, আমার বাড়ির সামনে ট্রাকটি উল্টে গেলে ৪ জন ধানের বস্তার নিচে চাপা পড়ে, সাথে সাথে আমি ও আমার ছেলে তাদের টেনে বের করি। তাদের চিকিৎসা করানো হয়েছে মোটামুটি সুস্থ আছে। কয়রা ও গবুরার মোট ২৬ জন শ্রমিক এক সাথে ধান কাটতে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com