রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৩ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় কোরআনের আলো হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৩ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ও মাসজিদে কুবা’র ব্যবস্থাপনায় মাসজিদে কুবা কমপে−ক্সের সভাপতি জি এম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, পবিত্র কোরআন মুসলমানদের সঠিক পথ চলার একমাত্র পাথেয়। কোরআন বিস্তৃতি ব্যাপক। কোরআন মুখস্থ করা সহজ নয়। কিন্তু আমাদের কোমলমতি সন্তানেরা অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে নিজেদের আয়ত্বে নিচ্ছেন। নবীন হাফেজদের কোরআন তেলওয়াতে আমি মুগ্ধ হলাম। তিনি আরও বলেন, কোরআন তেলওয়াত হবে মহান আল−াহ তালার সন্তুষ্টির জন্য। প্রতিযোগিতায় সকলে জয়ী হবে না। যারা পিছিয়ে আছে তাদেরকে আগামী দিনের জন্য বেশি করে পড়তে হবে। তাহলে কোরআন আয়ত্বে আনা সম্ভব হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেব। তারা সাতক্ষীরা তথা বাংলাদেশ বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে। জেলার সুনাম তাদের মাধ্যমে ধরে রাখা সম্ভব। সাতক্ষীরা জেলা প্রশাসন প্রতি বছর হিফজুল কোরআন প্রতিযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি মাসজিদে কুবা কমপে−ক্সে এই মহতি প্রতিযোগিতায় সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসজিদে কুবা কমপে−ক্সের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, হাফেজ মাওলানা আব্দুল খালেক, মুফতি হাফেজ মোঃ সাইফুল−াহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল−াহ আলামিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ধারাভাষ্য এসোসিয়েশনের সভাপতি অলিউর, স্টেনো মোঃ আব্দুল ওহাব, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আছাদুল−াহ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মুফতি আক্তারুজ্জামান, শেখ মশির আহমেদ বিজলী আহমেদ ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী, কুবা কমপে−ক্সের সহ সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, কোষাধখ্য আব্দুল করিম, কাউন্সিলার শফিক-উদ-দ্দৌলা সাগর, গোলাম হোসেন, আবু জাফর, মাওলানা হাসান, শাহাদাত, আনিছুর রহমান, মিলন হোসেন, শফিকুল মোল্যা, ইমাম হাফেজ মাহামুদুর রহমান, মুয়াজ্জিন আব্দুস সবুর, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, আবদুল−াহ, আবু হানিফ, আব্দুল জব্বার, শাকিবুর রহমান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন হাসপাতাল মসজিদের ইমাম মুফতি মোঃ সাইফুল−াহ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ খায়রুল বাসার, মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আব্দুল আজিজ। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ১ম স্থান অধিকারী হাফেজ মোঃ আব্দুস সামাদকে ৫০,০০০/- টাকা, ২য় স্থান অধিকারী হাফেজ মোঃ তালহা জুবায়েরকে ৩০,০০০/- টাকা, ৩য় স্থান অধিকারী হাফেজ খালিদ হোসেন কে ২০,০০০/- টাকা পুরস্কার প্রদান করা হয়। শেখ মশির আহমেদ বিজলী আহমেদ ফাউন্ডেশন উদ্যোগে হাফেজ মোঃ আবু বক্কার সিদ্দিক, হাফেজ মোঃ তানবির হোসেন, হাফেজ আব্দুল করিম, হাফেজ মোঃ রিয়াজুল গাজী, হাফেজ আবু সায়েম, হাফেজ মোঃ মাহমুদুল হাসান, হাফেজ মোঃ ওহিদুজ্জামান কচি প্রত্যেককে ১০,০০০/- টাকা পুরস্কার প্রদান করা হয়। মাসজিদ কুবা কমপে−ক্সের সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই মহতি উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। প্রতি বছর জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি। মাসজিদে কুবা কমপে−ক্সে সব সময় এমন মহতি উদ্যোগের পাশে থাকবে। অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসজিদে কুবা কমপে−ক্সের উপদেষ্টা তৈয়েব হাসান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com