সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রিকেটের কারণেই সবাই আমাকে রাগী মনে করে: পাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: দুই বছর আগে ক্রিকেট থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটে দূরে থাকার কারণ হিসেবে নিজের স্বাস্থ্য ও পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন বিসিবি বস। তবে ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি তিনি। তবে আবারও ক্রিকেট থেকে দূরে থাকার কথা জানালেন পাপন। গতকাল শনিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে এসে পাপন বলেন, ‘আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত, আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর তারা কথাই বলে না বলতে গেলে।’ তিনি আরও বলেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’ ক্রিকেটে আসার কারণে সবাই তাকে রাগী ভাবেন বলে মন্তব্য করেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানত। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা, আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে বের হব, তখন সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম! আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলুন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com