সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করনীয় বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এলজিইডি কনফারেন্স রুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সহযোগিতায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইট ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা আয়োজনে এইচআরডি নেটওয়ার্ক, সাতক্ষীরার আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল। এ সময় তিনি বলেন মানবিক সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান অনুযায়ী অপরাধ ছাড়া কোন ব্যক্তি বা নাগরিককে শাস্তি দেওয়া যাবে না। প্রত্যেক মানুষকে স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকতে হবে। তিনি আরো বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা শান্তিতে চলাফেরা করতে চাই। নাগরিকদের নিরাপদ রাখার দায়িত্ব রাষ্ট্রের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা স্বপক্ষের ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, কালের চিত্রের সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ডঃ দিলারা বেগম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধক দত্ত, এড. জিএম লুৎফর রহমান, এড. হাসনা হেনা, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শাহানাজ পারভীন মিলি, এড. মুনিরুদ্দীন, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসী, এড. সুধাম্য কুমার সরকার প্রমুখ। এছাড়া এইচআরডি নেটওয়ার্ক, সাতক্ষীরা সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com