স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ২ বন্ধুর করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল রাত সাড়ে ৮টায় শহরের অদূরে বিনেরপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে। নিহতরা হলেন, পাটকেলঘাটা বাজার এলাকার নজরুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী আকাশ হোসেন (১৭) তার বন্ধু একই এলাকার নিমাই সরকারের পুত্র অংকুর (১৭)। সাতক্ষীরা সদর হাসপাতালে আসা নিহতের স্বজনরা জানান, তারা উভয় পাটকেলঘাটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। গতকাল তারা সাতক্ষীরায় আসে, ব্যক্তিগত কাজ শেষ করে রাতে ফিরে যাচ্ছিল। প্রতিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করে। ২ বন্ধুর মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তে সদর হাসপাতালে ছুটে আসেন তাদের স্বজনও সহপাটিরা। তাদের কান্নায় ভারী হয়ে উঠে সদর হাসপাতাল সহ আশপাশের এলাকা। সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: নজরুল ইসলাম জানান ঐ শিক্ষার্থীর মরা লাশ উদ্ধার করা হয়েছে। সুরাত হাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।