সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব মিরাজকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ক্যারিয়ারের সুসময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত পারফর্ম করে যাওয়ায় জাতীয় দলে তার জায়গা পাকা হয়ে গেছে। এবার তিনি ইংলিশ কাউন্টির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেলেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পেতে চায় কাউন্টি দল ওয়ারউইকশায়ার। মিরাজেরও ইচ্ছে আছে কাউন্টিতে খেলার অভিজ্ঞতা অর্জনের। সদ্যঃসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরাজের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট। মূলত এই লিনটটই মিরাজকে কাউন্টি খেলার প্রস্তাব দেন। দারুণ সুযোগ পেয়ে মিরাজ ‘না’ বললেনি। তবে সব কিছুই নির্ভর করছে জাতীয় দলের খেলা থাকার ওপর। আন্তর্জাতিক বিরতি পেলে কাউন্টিতে কয়েকটা ম্যাচ খেলতে চান বলে সংবাদমাধ্যমকে বলেছেন মিরাজ। ইংল্যান্ডে ‘ওয়ান ওয়ানডে কাপ’ শুরু হবে ১ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। কয়েক দিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে টিম টাইগার। আপাতত ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছেন। আগামী ১০ জুন তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগান দল। এরপর মিরাজ কাউন্টি খেলার সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com