সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল করতে মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক (উপ-সচিব) ড. মোহাম্মদ মোক্তার হোসেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। এসময় ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, মাওঃ আবু বক্কর, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, জগদীশ চন্দ্র সানা, শাহ নেওয়াজ ডালিম, রুহুল কুদ্দুছ ও হাজী দাউদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ভাতা কার্যক্রম, মোবাইল ব্যাংকিং এর সুবিধা অসুবিধা, ক্যান্সার ও কিডনী সমস্যাসহ বিভিন্ন কঠিন রোগের সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com