সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ রাজশাহী বিএনপির নেতা কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে গতকাল বিকালে শহরের পিএন মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, সাবেক ছাত্র নেতা তানভীর হোসেন সুজন, ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। এছাড়া জেলা আ’লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com