মাছুদুর জামান সুমন/মীর আবু বকর \ সাতক্ষীরা পৌরসভা রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জার্মান সংস্থা জি আই জেড সহযোগিতায় পৌরসভার আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সাতক্ষীরা একটি পুরাতন পৌরসভা। এখানে বহু মানুষ বসবাস করে। জার্মান সরকার পৌরসভা রূপকল্প ২০৪১ যে উদ্যোগ গ্রহন করেছে এটি বাস্তবায়িত হলে শহরবাসী একটি সুন্দর পৌরসভা দেখতে পাবে। সাতক্ষীরা বাসটার্মিনাল অন্যস্থানে সরিয়ে ফেলতে হবে। তবে পৌরসভা যানজট অনেকটা কমবে। শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটটি নান্দনিক করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান সহ কাউন্সিলররা পৌরসভার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে। শহরের মধ্যে পরিকল্পনা অনুযায়ী রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মান করতে হবে। পৌরসভার কর্মকর্তারা আরো দায়িত্বশীল হয়ে কাজ করলে পৌরসভার উন্নয়ন সম্ভব হবে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক, নগর উন্নয়ন অধিদপ্তর খুলনা সিনিয়র প্লানার প্রভাস চন্দ্র কুন্ডু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জি আই জেড প্রিন্সিপাল এডভাইজার হামিদুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিও মো: নাজিম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার কাউন্সিলর যথাক্রমে কায়সারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালূ, শফিকুল আলম বাবু, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রাণী মন্ডল, নুরজাহান বেগম নূরী, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, কামরুল ইসলাম ফারুক, প্রমুখ। এছাড়া পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের সদস্যরা, সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।