শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত ৭

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে পুনে থেকে একটি যাত্রীবাহী বাস বুলধানা জেলার মেহেকারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তোলা ছবি থেকে দেখা গেছে, বাস এবং ট্রাক দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র যে, তা থেকে খুব সহজেই অনুমান করা যায় বাস এবং ট্রাক উভয় গাড়িই তুমুল গতিতে চলছিল। উল্লেখ্য, ট্রাকটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বাসের ভেতরের ছবি থেকে দেখা গেছে, সিটগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। তারা যানবাহনের ছিন্নভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কাজটি সহজ করতে উইন্ডশিল্ড এবং জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com