সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক নেই। বৃষ্টিবিঘিœত দিনে সিলেটে অ্যাকাডেমি মাঠে ৪৯ ওভারের খেলা হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করেছে স্বাগতিকরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশ। ৭৩ রানের মধ্যে তিন ব্যাটার বিদায় নেন, সাদমান ইসলাম হন রিটায়ার্ড হার্ট। ওপেনার জাকির হাসান (১৮) মাত্র ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমানের সঙ্গে। ১২তম ওভারে রিটায়ার্ড হার্ট হন আরেক ওপেনার। নাঈম শেখ মাত্র ৫ রানে থামেন। সাইফ হাসান একপ্রান্ত আগলে রেখে খেললেও বড় রান করতে পারেননি। ৩১ রানে আউট। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও শাহাদাত হোসেন প্রতিরোধ গড়েন। তাদের জুটি ভেঙে যায় ৫০ রানে। আফিফ দিনের সেরা ৩৭ রানের ইনিংস খেলে থামেন। জাকের আলীর বদলে ডাক পাওয়া ইরফান শুক্কুর সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ২১ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। শাহাদাত ও নাঈম হাসানের ১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। শাহাদাত ২৮ ও নাঈম ১২ রানে খেলছেন। উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন আকিম কেলভিন জর্ডান ও কেভিন ওসওয়াল্ড সিনক্লেয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com