সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালেক্টর পার্কটি বেশ মনোমুগ্ধকর ও নান্দনিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পার্ক উদ্বোধন কালে মো: জিল্লুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নব নির্মিত কালেক্টর পার্ক ও ভেষজ উদ্যান উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: জিল­ুর রহমান চৌধুরী। তিনি ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে কালেক্টর পার্ক উদ্বোধন করেন। পরে তিনি কালেক্টর চত্বরে ভেষজ উদ্যান ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যানে রোপিত বিভিন্ন ভেষজ গাছের কার্যকারিতা ও গুনাবলী সম্পর্কে খোজ খবর নেন। এসময় তিনি বলেন, সাতক্ষীরা কালেক্টরেটর পার্ক উদ্যানটি পতিত জায়গায় তৈরি করা হয়েছে। পার্কটি বেশ মনোমুগ্ধকর ও নান্দনিক করে গড়ে তোলা হয়েছে। এই পার্কের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট সহ পাশ্ববর্তী এলাকার ভবনগুলো সৌন্দর্য বর্ধিত হয়েছে। তিনি আরও বলেন জেলা প্রশাসক পার্কটি উন্মুক্ত রাখায় এখানে দর্শনার্থীদের সমাগম ঘটবে। এটি দেখে অনেকেই নিজস্ব উদ্যোগে এমন পার্ক গড়ে তুলতে পারে। সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার বৃহত্তর অংশ সুন্দরবন। এটি সৃষ্টিকর্তার দান। মহান আল­াহর রহমত ও সুন্দরবনের জন্য এই এলাকা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাচ্ছে। আপনারা সামাজিক বনায়ন গড়ে তোলার চেষ্টা করেন। এর পুর্বে কালেক্টর পার্ক ও উদ্যানের মোড়ক উন্মোচনের পর ঐ উদ্যানে একটি রক্তচন্দন ভেষজ উদ্ভিদ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ সহিদুর রহমান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাফিউল আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন। এক পূর্বে গতকাল বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন বিভাগীয় কমিশনার মো: জিল­ুর রহমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com