রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ইউনিয়নের খুটিকাটা গ্রামের কেনারাম মন্ডলের স্ত্রী রেনুকা রানী মন্ডল (৬২)। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ্যতার যন্ত্রনা সহ্য করতে না পেরে অভিমান করে পরিবারের সকলের অগোচরে গতকাল ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল দৈনিক দৃষ্টিপাতকে জানান, পরিবারের কাছে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আগামীকাল শুক্রবার অর্থাৎ আজ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com