শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় গণতন্ত্র পূনরুদ্ধার ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে গতকাল বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকার সারাদেশে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দূরে রাখার চেষ্টা করছে। তাদের আশা কখনো পুরন হবে না। এখন বিএনপির কর্মীরা হামলা মামলার ভয় পান না। সরকার কে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সকল দিধা দন্দ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য ডা: শহীদুল আলম, কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্মআহবায়ক শেখ তরিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com