রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যে কারণে তালেবান ইরানকে স্বীকৃতি দেয় না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

এফএনএস বিদেশ : আফগানিস্তান থেকে বিদেশী সৈন্য চলে যাওয়ার পর থেকে তালেবান দেশটি শাসন করছে। বিশ্ব থেকে বিচ্ছিন হয়ে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে অর্থ সংকটে পুষ্টিহীনতায় ভুগছে কয়েককোটি শিশু। তালেবান দেশ শাসন করছে প্রায় ২ বছর কিছু কোন দেশ তাদের স্বীকৃতি দেয়নি। প্রতিবেশী ইরান, পাকিস্তানও স্বীকৃতি দেয়নি। ইরান তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দেয় না। কারণ, তারা এ দেশটিতে সব জাতি-গোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার চায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ তথ্য দিয়েছেন। তেহরান জানিয়েছে, ‘বর্তমানে আফগানিস্তানের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক সরকার।’ ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক‚টনীতিকদের উদ্দেশ্যে হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘তালেবান হচ্ছে পুরো আফগান বাস্তবতার একটি অংশ মাত্র। সেখানে অনেক জাতি-গোষ্ঠী আছে। এ কারণে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার দরকার।’ একইসাথে তিনি আফগান নারী এবং তরুণীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়ে তালেবানের ভ‚মিকায় অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আবদুল্লাহিয়া বলেন, “আমরা এমন সব ব্যবস্থা নিচ্ছি যা মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।’ হিরমান্দ নদীর পানি প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এই নদীর পানির বন্টন হতে হবে। এ ক্ষেত্রে আইন বা চুক্তি মেনে চলতে আফগান কর্তৃপক্ষ বাধ্য। এজন্য তিনি রাজনৈতিক বিবৃতি বাদ দিয়ে আইনগত ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে সমস্যা সমাধানের জন্য আফগান কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান। সূত্র : প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com