সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমে আরেকটি স্বীকৃতি ধরা দিল আর্লিং হলান্ডের হাতে। প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। চলতি মৌসুমে সিটিতে যোগ দিয়ে গোলের সামনে ঝড় তুলে চলেছেন হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে গোল করেছেন ৩৬টি। ভেঙে দিয়েছেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। লিগে সতীর্থদের দিয়ে ৮টি গোলও করিয়েছেন এই তারকা। সিটির লিগ শিরোপা ধরে রাখায় বড় অবদান রাখা এই স্ট্রাইকার আলো ছড়িয়েছেন অন্য টুর্নামেন্টেও। দলকে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেওয়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে হলান্ড গোল করেছেন ৫২টি। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে ইপিএলের বর্ষসেরা খেলোয়াড় হলেন সিটির কোনো খেলোয়াড়। আগের তিন মৌসুমে খেতাবটি জেতেন কেভিন ডে ব্রæইনে (২০১৯-২০ ও ২০২১-২২) ও রুবেন দিয়াস (২০২০-২১)। সেরার লড়াইয়ে এই মৌসুমেও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রæইনে। তালিকায় থাকা অন্যরা হলেন আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‌্যাশফোর্ড, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন ও নিউক্যাসল ইউনাইটেডের কিরান ট্রিপিয়ার। এর আগে চলতি মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন হলান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com