মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রীড়া খাতে বরাদ্দ ১৩০৩ কোটি টাকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটির বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে।’ ২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ২৭৫ কোটি টাকা। অবশ্য গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com