রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তৃতীয় রাউন্ডে উঠে যে বার্তা দিলেন জোকোভিচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জোকোভিচ। কিন্তু এই সার্বিয়ান টেনিস তারকা যেখানেই যান, বিতর্ক তার পিছু নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম রাউন্ডে জেতার পর জোকোভিচ এভাবেই ক্যামেরার লেন্সে লিখেছিলেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়ে আছে।’ সা¤প্রতিক সময়ে কসোভোতে চলমান সহিংসতা ইস্যুতে জোকোভিচের এই বক্তব্য নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। তৃতীয় রাউন্ট নিশ্চিত করে তাকে আবারও কথা বলতে হলো এই বিষয়ে। গত বুধবার রাতের ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুসোভিসকে ৭-৬, ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে জোকোভিচকে প্রবল লড়াইয়ের মুখে ফেলেন ফুসোভিস। ৩-০ গেমে এগিয়ে যাওয়া জোকোভিচকে একাধিকবার ব্রেক করে ৫-৫ করে দেন ফুসোভিস। অখ্যাত প্রতিপক্ষের কাছে এমন চাপে পড়ায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন জোকোভিচ। কিন্তু টাইব্রেকারে ঠিকই তিনি সেট জিতে নেন। প্রথম সেটটি চলে ১ ঘণ্টা ৩২ মিনিট। পরের সেটে প্রথম গেমেই ফুসোভিসকে ব্রেক করেন জোকোভিচ। এরপর আর তাকে দাঁড়াতে দেননি।ম্যাচের পর ফুসোভিসের লড়াইয়ের প্রশংসা করেন জোকোভিচ। হাঙ্গেরির এই টেনিস খেলোয়াড়কে তিনি আগে থেকেই চেনেন বলেও মন্তব্য করেন। সেই সঙ্গে ক্যামেরার লেন্সে লিখতেও ভোলেননি। তবে এবার কোনো রাজনৈতিক বার্তা ছিল না। কসোভো ইস্যুতে এক প্রশ্নে জোকোভিচ বলেন, ‘আমি আবার একই কথা বলতে পারি। কিন্তু আর বলতে চাই না। অনেকেই হয়তো আমার কথার বিরোধিতা করবেন। কিন্তু আমার কিছু করার নেই। যে কথা আমি বিশ্বাস করি সেটাই লিখেছি। আর কিছু বলতে চাই না। যা বলার বলে দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com