মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যালারডাইস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: অভিজ্ঞতার আলোকে কদিন আগে নিজেকে ‘সেরা কোচ’ দাবি করা স্যাম অ্যালারডাইসের ডাগআউটে ফেরা মোটেও সুখকর হয়নি। লিডস ইউনাইটেডে অবনমন এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে পারেননি সফল হতে। তাই পারস্পরিক সমঝোতায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। লিডসের টানা ব্যর্থতার দায়ে এর আগে ছাঁটাই হন দলটির সাবেক কোচ হাভি গার্সিয়া। গত ৩ মে তার উত্তরসূরি হিসেবে যোগ দেন অ্যালারডাইস। ওই সময় গোল ব্যবধানে এগিয়ে লিগ টেবিলে ১৭ নম্বরে ছিল লিডস। বাকি ছিল চার রাউন্ডের খেলা। তবে অ্যালারডাইসের কোচিংয়ে ঘুরে দাঁড়াতে তো পারেইনি লিডস, উল্টো হেরে গেছে তিনটিতেই। অন্যটি ড্র। শেষ পর্যন্ত তারা ১৯ নম্বরে থেকে লিগ শেষ করেছে, নেমে গেছে দ্বিতীয় স্তরে। বিদায়বেলায় ৬৮ বছর বয়সী এই ইংলিশ কোচ বলেন, লিডসকে কোচিং করানোটা ছিল সম্মানের। দারুণ সম্ভাবনাময় দলটি প্রিমিয়ার লিগে থাকার যোগ্য বলেও মনে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com