সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

কালিগঞ্জ ব্যূরোঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে রবিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়ন ও শিক্ষাক্রমে বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস খান, সহকারী শিক্ষক তুহিন হুদা, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, প্রমুখ। নতুন শিক্ষা কারিকুলাম এর মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সমাবেশে অভিভাবকরা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে সম্মানিত শিক্ষকরা তার উত্তর দেন। বর্তমান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগতমান উন্নয়নে ম্যানেজিং কমিটি তথা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা নিরলস ভাবে আন্তরিক হয়ে কাজ করছেন। বিশেষ করে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনের গ্রিল নির্মাণ করা হয়েছে। আগামীতে স্কুলের অসমাপ্ত প্রাচীর ও গেট নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com