মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যে কারণে সরে দাঁড়ালেন রাইবাকিনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: চলমান ফেঞ্চ ওপেনে মেয়েদের এককে এলেনা রাইবাকিনা লড়ছিলেন ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে। উড়ে চলছিলেন আসরের শুরু থেকে, প্রথম দুই রাউন্ড জিতেছেন সরাসরি সেটে। তবে হুট করে অসুস্থ হয়ে পড়ায় তৃতীয় রাউন্ডেই থেমে যাচ্ছে কাজাকিস্তানের এ তারকা খেলোয়াড়ের এবারের যাত্রা। গত শনিবার তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সরিবস তোর্মোর মুখোমুখি হওয়ার কথা ছিল রাইবাকিনার। কিন্তু তার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন উইম্বলডন চ্যাম্পিয়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দুই দিনে ভালোমতো ঘুমাতে পারিনি আমি। জ¦র, মাথাব্যথা ছিল। এই অবস্থায় পারফর্ম করা, দৌড়ানো এমনকি নিশ্বাস নেওয়াটাও কঠিন। তাই আমি মনে করি এটাই (সরে দাঁড়ানো) একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল যা আমি নিতে পারতাম।’ এর আগে ফ্রেঞ্চ ওপেনের গত আসরেও তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন ২৩ বছর বয়সি রাইবাকিনা। কিন্তু এবারের আসরে তার সামনে সুযোগ ছিল ভালো কিছু করার। ফর্মের চ‚ড়ায় থেকে নাম লেখান তিনি। প্রথম রাউন্ডে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দেন ব্রেন্দা ফ্রুভির্তোভাকে। দ্বিতীয় রাউন্ডে পাত্তা পাননি চেক প্রজাতন্ত্রের আরেক খেলোয়াড় লিন্দা নসকোভাও। রিবাকিনার কাছে ৬-৩, ৬-৩ গেমে হারেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com