মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেনজেমার গোলে রিয়াল মাদ্রিদের ড্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন করিম বেনজেমা। শেষ ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি এই তারকা ফুটবলার। তার গোলে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় অ্যাথলেটিকো বিলবাও-রিয়াল মাদ্রিদ। বিরতিতে থেকে ফিরেই ম্যাচের ৪৯ মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও ওইহান সানসেটের গোলে লিড পায় বিলবাও। এরপর গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে লস বøাঙ্কোরা। এরপর ম্যাচের ৭২ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর তাই তিন নম্বরে থেকে আসর শেষ করতে হয়েছে ডিয়াগো সিমিওনের শীষ্যদের। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান থেকে মৌসুম শেষ করলো কার্লো আনচেলত্তির শীষ্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com