রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হার দিয়ে লা লিগা শেষ করল বার্সা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: স্প্যানিশ লা লিগার শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। শেষের কয়েকটি ম্যাচ ছিল নিয়মরক্ষার। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শেষ করেছে বার্সা। তবে চ্যাম্পিয়নদের শেষটা হয়েছে হার দিয়ে। সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচের ৪২তম মিনিটে ভেইগা গোল করে এগিয়ে দেন সেল্টাকে। লিড নিয়েই বিরতিতে যায় সেল্টা। বিরতির পর ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সেই ভেইগাই। ম্যাচে ফিরতে মরিয়া বার্সা একটি গোল পরিশোধ করে ম্যাচের ৭৯ মিনিটে। উসমান দেম্বেলের অ্যাসিস্টে ১০ নম্বর জার্সিধারী আনসু ফাতি গোলটি করেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এবারের লা লিগায় ৩৮ ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। এই তিন দলের পাশাপাশি লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল সোসিয়েদাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com