রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় এলএসডি-হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (০৫ জুন) রাতে উপজেলার মাদরা সীমান্ত থেকে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান উপজেলার সীমান্তবর্তী চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য। বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচার হয়ে আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের চান্দা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে পাচার হয়ে আসা চার বোতল এলএসডি ও এক কেজি হেরোইনসহ কারবারি মো. হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com