সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দিবা খান সাথী, খুরশিদ জাহান, কোষাধ্যক্ষ আশরাফুল করিম ধনি, যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন গাজী বাবু, পর্যটক বিষয়ক সম্পাদক মো: নুরুল হক, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, মোহাম্মদ আলী সিদ্দিকী, মো: রফিকুল ইসলাম সাহিত্য সম্পাদক মো: মুছা করিম, সদস্য সফিউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সম হায়দার আলী, মো: হাফিজুর রহমান, কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর, ফরিদা আক্তার বিউটি, একেএম আবু জাফর সিদ্দিকী, আব্দুল গফফার আব্দুস সোবহান, কাজী মনিরুজ্জামান মুকুল। সভায় বক্তারা বলেন শহরের নিউমার্কেট থেকে চেক পোষ্ট ফোরলেন সড়ক পূর্বের ডিজাইন অনুযায়ী নির্মান করতে হবে। এ বিষয়ে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে আলোচনা হলে তিনি বলেন একনেকে যে ডিজাইন পাশ হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে মত বিনিময় করে চেক পোষ্ট থেকে ভেট খালী ১৮-৩৬ ফুট সড়ক বাস্তবায়নের জোর দাবি করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভার আয়োজন করতে হবে। ৯নং ওয়ার্ডের সভা সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সদস্য কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর ফারহা দিবা খান সাথী ও মো: নুরুল হক কে ধন্যবাদ জানান। এছাড়া সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com