মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে নির্মিত ইটের সেলিং রাস্তার কাজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে নির্মিত ইটের সেলিং রাস্তার কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী গ্রামে ৩ লক্ষ টাকা ব্যয়ে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপি কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ হতে নির্মিত ইটের সেলিং রাস্তার কাজ সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নিয়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এর এই ধারাবাহিকতায় আপনাদের রাস্তা-ঘাট মসজিদ মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রাস্তার গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেটা আপনারা এলাকাবাসী লক্ষ্য রাখবেন। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com