মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্ত্রী প্রসব বেদনায় কাতর অন্যদিকে স্বামীর লাশ দাফন নিয়ে ব্যস্ত স্বজনরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

আবু ইদ্রিস সামনগর থেকে \ যুবক বয়সে না ফেরার দেশে চলে গেলেন দৃষ্টিপাত পত্রিকার পরিবেশক আব্দুর রউফের খালাতো ভাই তরুণ-যুবক শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়িখালি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২২)। পারিবারিক সূত্রে জানা গেছে গত শনিবার রাত বারোটার দিকে ব্রেন স্টোক করেন তিনি। এসময় স্বজনরা তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। গতকাল শনিবার সকাল দশটায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে পাথর পিতা মাতা। তিন ভাইয়ের মধ্যে বড় তিনি। গত বছর দুয়েক আগে বিয়ে হয়েছে তার। যুবক বয়সে তার মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী।এমন নিদারুণ সময় স্ত্রী প্রসব বেদনায় কাতর অন্যদিকে স্বামীর লাশ দাফন নিয়ে ব্যস্ত স্বজনরা। শোক সহিবার সময় কোথায়? আগত সন্তানকে জন্ম দিতে হাসপাতালে ভর্তি মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী সুমাইয়া। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গতকাল আসর বাদ জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com