সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১০০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের টিকেটও পাওয়া যাবে অনলাইনে। বিসিবির ওয়েবসাইটে মিরপুর টেস্টের টিকেট মিলবে সোমবার দুপুর ২টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টের টিকেটের মূল্য থেকে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে একমাত্র টেস্টের খেলা। এই টাকা দিয়ে কেনা যাবে পূর্ব গ্যালারি টিকেট। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে টিকেট। এর বাইরে ম্যাচের দিনও বুথ থেকে কেনা যাবে টিকেট। অনলাইনে টিকেট করার পদ্ধতি আগের মতোই। জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকেট করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট করা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেট করা যাবে। বিসিবির এখনও টিকেট স্ক্যানার নেই বলে অনলাইন টিকেটের ক্ষেত্রেও পরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে সশরীরে টিকেট সংগ্রহ করতে হবে। মিরপুর টেস্ট শুরু বুধবার। ঈদের পর হবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের সিরিজের টিকেটের দাম জানানো হবে পরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com