সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সখিপুর খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় কালিগঞ্জ আইডিয়াল কলেজ বনাম সখিপুর খানবাহাদুর আহছানুল্লাহ সরকারি কলেজ। উভয় দলের মধ্যে টানটান উত্তেজনায় চলতে থাকে। কিন্তু কোন দলই গোলের করতে পারেনি। দ্বিতীয় অর্ধে সখিপুর খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ ২-০ গোল করে দলকে এগিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন, আফিদা খন্দকার, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী,কাজী কামরুজ্জামান সহ এসময় জেলা ক্রীড়া সংস্থার – জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com