সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপে বাংলাদেশর দুই হাইভোল্টেজ ম্যাচের সূচি প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আসন্ন অক্টোবরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের চ‚ড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এরইমধ্যে ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের খসড়া একটি সূচি। ওয়ানডে বিশ্বকাপের একটি খসড়া সূচি আইসিসির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিসিআই। সেই সূচিরই কিছু অংশ ফাঁস করে দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিনইনফো। ফাঁস হওয়া এই সূচি থেকেই জানা গেছে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাব্য দিন-তারিখ। সেইসঙ্গে জানা গেছে বাংলাদেশের ম্যাচের সময় সূচিও। এদিকে, গ্রæপ পর্বে ভারত ও পাকিস্তান দুই দলের বিপক্ষেই বাংলাদেশের ম্যাচের স্থান আর সময়ও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। আর কলকাতার ইডেন গার্ডেন্সে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী। ক্রিকইনফোর ফাঁস করা সেই সূচিতে দেখা যায়, ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ফাঁস হওয়া সূচি অনুযায়ী এবারের আসরের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ও ১৬ নভেম্বর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি কে উঁচিয়ে তুলবে তা ঠিক করতে শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর। সেমিফাইনাল দুটির ভেন্যু জানা না গেলেও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com