মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় আগামী ১৮ই জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল বিকাল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের এম এম ও ডিসি ডাঃ জয়ন্ত কুমার সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিল বলেন, সকল শিশুদের বাধ্যতামূলক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। এ প্লাস ক্যাপসুল শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাতকানা সহ সকল অপুষ্ঠজনিত রোগ থেকে রক্ষা করে। আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান অন্যকে খাওয়াতে উৎসাহিত করুন। উল্লেখ্য এবার সাতক্ষীরা জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করবেন ৪৪১৪ জন সরকারি সেবা কর্মী ও ৩৮৫১, বেসরকারি স্বেচ্ছাসেবক সর্বমোট ৪৬৫৬ জন। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী নীল রংয়ের ভিটামিন খাবে ২৬৮৮২ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩৮১৯২শিশু কে লাল রঙের সর্বমোট ২৬৫০৭৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ তামিম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com