সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনুশীলনে মনোযোগী সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ফিটনেস সমস্যায় ভুগছেন সাকিব। গত মঙ্গলবার দেশে ফিরে বৃহস্পতিবার থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বোলিং অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। গতকাল বৃহস্পতিবার সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি। তীব্র গরমে রানিং সেশন শেষ করেই ইনডোরে কয়েক ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। আসন্ন বিশ্বকাপের আগে সাকিবের সার্ভিস পুরোপুরি না পেলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে তামিম ইকবালকে। তবে যেভাবে কঠোর পরিশ্রম করছেন সাকিব, তাতে আশা করা যায় আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজেই ফিট হয়ে ফিরবেন। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com