সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেসির সিদ্ধান্ত ‘যৌক্তিক’: স্কালোনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, পরের বিশ্বকাপে আর নয়। তার এমন সিদ্ধান্তকে যৌক্তিকই মানছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে দলের সেরা খেলোয়াড়কে ২০২৬ বিশ্বকাপে পাওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না তিনি। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের আগেই মেসি ঘোষণা দিয়ে দেন, পরের বিশ্বকাপে আর খেলবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে বেইজিংয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড দিন দুয়েক আগে বলেন, আগের সিদ্ধান্তে এখনও অটল আছেন তিনি। ম্যাচের আগের দিন স্কালোনির সংবাদ সম্মেলনেও ওঠে প্রসঙ্গটি। আর্জেন্টিনা কোচ তুলে ধরেন নিজের ভাবনা। “আমার কাছে তাকে খুব বিচক্ষণ বলে মনে হয়, সে মিথ্যা বলে না। বাস্তবতা হচ্ছে, সামনে কী হবে, তা সে বুঝতে চায়। সে কেমন অনুভব করছে, তার ওপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব এবং এটিই যৌক্তিক।” “বিশ্বকাপের দেরি আছে, এর বাইরে এখনই চিন্তা করার কোনো মানে হয় না। যেহেতু সে খুবই বাস্তববাদী, তাই সে এটা বলেছে এবং আমার কাছে তা খুবই যৌক্তিক বলে মনে হচ্ছে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারব সে কেমন অনুভব করছে এবং খেলতে চায় কি-না, আর এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ও আগামী ১০ বছর পর কীভাবে খেলতে হবে তা সে জানে।” এই মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন মেসি। ইউরোপের তুমুল প্রতিদ্ব›িদ্বতার ফুটবল থেকে তার সরে যাওয়াকে ভালো চোখে দেখছে না অনেকে। তবে স্কালোনির কাছে মেসির ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি খুশি সে এমন একটি শহরের ক্লাব বেছে নিয়েছে যারা তার সঙ্গে চমৎকার আচরণ করবে বলেই আমার মনে হয়। সেখানে ফুটবল খেলে সে খুশি হবে, যেটা আমরা সবাই চাই। লিগ বা দেশ, যেটাই হোক না কেন, তার ভালো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। সে এটি অর্জন করেছে এবং এটি তার প্রাপ্য।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com