সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিতে বাংলাদেশের মেয়েরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: বৃষ্টির পর বাধা হয়ে দাঁড়াল ভেজা মাঠ। অনেকটা সময় অপেক্ষার পরও শেষ পর্যন্ত সম্ভব হলো না খেলা। প্রকৃতির বাগড়ায় ভেস্তে গেল নারী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি ম্যাচ। হংকংয়ে শুক্রবার ‘বি’ গ্রæপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল লতা মন্ডল, মুর্শিদা খাতুনদের। কিন্তু বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রæপ পর্বের আগের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ৩ ম্যাচ শেষে ‘বি’ গ্রæপে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কার মেয়েদেরও সমান পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রæপ সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে ‘এ’ গ্রæপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com