স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং ৫৫০ এর ত্রি বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ২১ পদের বিপরীতে ৬৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে শাপলা ফুল প্রতীকে ৬১২ ভোট পেয়ে মো: জাকির হোসেন টিটু সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো: আরশাদ আলী হরিন প্রতীকে ৫২৪ ভোট পেয়েছেন। মো: জাহিদুর রহমান টিউবওয়েল প্রতীক ৮৬৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কাজী আক্তারুজ্জামান মহব্বত চাঁদ প্রতীক ৬৫৫ ভোট পেয়েছে। নির্বাচনে ২০৭২ জন ভোটারের মধ্যে ১৮০২ জন তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। গতকাল সকাল ৮টা থেকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জজ কোট সহ পাশ্ববর্তী এলাকায় ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছিল। ভোটাররা দলে দলে ভোট কেন্দ্র প্রবেশ করে। কেন্দ্রের প্রবেশ মুখে প্রার্থীর একটি সমর্থকরা নিজের পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের দেখতে পেলে কাছে গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি তাকে বুকে নিয়ে আলিঙ্গন করছে। অনেকে পছন্দের প্রার্থীর প্রতীক নিয়ে ভোট চেয়ে স্লোগান দিচ্ছে। ভোটারদের নির্বিঘেœ ভোট প্রদান করতে বিপুল সংখ্যক পুলিশের সহায়তা লক্ষ্য করা যায়। ভোট কক্ষে সকল পদের জন্য আলাদা বুথের ব্যবস্থা ছিল। ভোটাররা উৎসবের সাথে কেন্দ্র গিয়ে ভোট প্রদান করে হাসি মুখে বাহিরে আসতে দেখা গেছে। শ্রমিক ইউনিয়ন নির্বাচন হলেও বাস টার্মিনাল সহ পাশ্ববর্তী এলাকায় নির্বাচনের ফল নিয়ে বেশ কৌতুহল ছিল। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন এড. রবিউল ইসলাম, সদস্য সচিব জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। অন্যান্য পদে বিজয়ী হলেন যারা- সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম কবুতর প্রতীকে ৮৪০ ভোট ও শেখ মশিউর রহমান তরবারী প্রতীকে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক মো: আশরাফুজ্জামান সাজু প্রজাপতি প্রতীকে ১১৬৮ ভোট পেয়েছে। সহ যুগ্ম সম্পাদক কামাল হোসেন রিক্সা প্রতীকে ৮৩৮ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মো: মিলন হোসেন উড়জাহাজ প্রতীকে ৪৭৮ ভোট পেয়েছে। সহ সাধারন সম্পাদক মো: মশিয়ার সিংহ প্রতীকে ৯৬৫ ভোট পেয়েছে। প্রচার সম্পাদক মো: মিঠুন হাতি প্রতীকে ৭৯৫ ভোট পেয়েছে। সহ প্রচার সম্পাদক মো: বাবুল হোসেন ব্যাট বল প্রতীকে ৫৭৮ ভোট পেয়েছে। সমাজকল্যান সম্পাদক শামীনুর রহমান সাদ্দাম ঢেলা গাড়ী প্রতীকে ৬৬৭ ভোট পেয়েছে। অফিস সম্পাদক খন্দকার বদিউজ্জামান দোয়াত কলম প্রতীকে ১০৪৬ ভোট পেয়েছে। কোষাধ্যক্ষ পদে শেখ হুমায়ুন কবীর মাইক প্রতীকে ১০২৫ ভোট পেয়েছে। কার্যনির্বাহী সদস্য- মো: নূর আলম গাজী, মো: মোতাহার হোসেন, শেখ হারুন, মো: হোসেন আলী, মো: সাহেব আলী, মো: বিলাল হোসেন, শেখ আনারুল ইসলাম, মো: আজিজুল ইসলাম।