সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্মার্ট বাংলাদেশে গড়তে জনবান্ধব ভূমি সেবার কোন বিকল্প নাই ভূমি সচিব মোঃ খলিলুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

মীর আবু বকর \ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ভূমি সংস্কার আইন পাস করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ব্যবস্থার উপর অত্যন্ত আন্তরিক। সরকার প্রধান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এইজন্য স্মার্ট ভূমি সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে অনলাইনে ভূমিকর প্রদানের কার্যক্রম চলমান। জমির মালিক বিশ্বের যে কোন প্রান্ত থেকে চেক দাখিলা কাটতে পারবে। ভূমি মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান বক্তব্যে এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভূমি সচিব আরো বলেন, বর্তমানে প্রতিমাসে অনলাইনে দুই লক্ষের অধিক নামজারি করা হচ্ছে। সরকারি রাজস্ব খাতে বিপুল পরিমাণ অর্থ জমা হচ্ছে। ভূমির মালিকরা সেবায় যেন কোন দুর্ভোগ না পায়। ভূমি সেবার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশে গড়তে জনবান্ধব ভূমি সেবার কোন বিকল্প নাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ঢাকা ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। প্রশিক্ষণ প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো জাহিদ হোসেন পনির ও উপ সচিব সেলিম আহমেদ। এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সেবার সাথে সংশ্লিষ্ট সকল ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com