স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কলারোয়া হতে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, যশোর শার্শা থানার পশ্চিম কোট গ্রামের ফিরোজ হোসেন রিপন (৩২)। একই এলাকার মোছা: শিউলি বেগম (৪০)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কলারোয়া সিংগ বাজারাস্থ তিন রাস্তার মোড় এলাকার মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার রাত ৪টায় ৫ মিনিটে ঐ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিচ ইয়াবা সহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় পুর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। ডিবির ওসি আরো বলেন জেলা অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারের পাশাপাশি আইন শৃংখলা রক্ষার্থে গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।