সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌরসভার পানির বিল বৃদ্ধি প্রতিবাদে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার পানির বিল বৃদ্ধি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন পৌর নাগরিক কমিটির আয়োজনে গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিকদের পক্ষে রেজাউল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অনজু, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার। বক্তারা বলেন, পৌরসভার নিয়মিত পানি থাকে না। পানি আসলেও ময়লা ও দুর্গন্ধের জন্য ব্যবহারের অনুপোযোগী সাতক্ষীরা পৌরসভার মানুষ যখন পানির জন্য দিশেহারা তখনই কোন আলোচনা ছাড়ায় সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ পানির বিল বৃদ্ধি করেছে। বক্তারা অবিলম্বে পানির মূল্য স্বাভাবিক রাখার দাবি জানান। পানির মূল্য বৃদ্ধির বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিসতি জানান পানির মূল্য বেশি করতে হলে প্রথমে গনশুনানী করতে হবে পরে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com