মীর আবু বকর \ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গতকাল সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু বেলায় সকল শিশুদের বাধ্যতামূলক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। এ টি শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তার পুষ্টি বৃদ্ধি করে। এমন কি রাতকানা সহ বিভিন্ন অপুষ্ঠজনিত রোগ থেকে রক্ষা করে। সরকার প্রতিবছর লক্ষ লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে এই ভিটামিন সরবরাহ করে থাকে। আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান অন্যকে খাওয়াতে উৎসাহিত করুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে আর এম ও ডাঃ ফয়সাল আহম্মেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, ডাঃ মুক্তাদির তামিম,ডাঃ মোঃ সাইফুল আলম, ডাঃ পার্থ কুমার সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও স্টাফ নার্স উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল সকাল সাড়ে ৯ টায় সদরের লাবসা ইউনিয়ন সাব সেন্টার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন, এমওডিসি ডাঃ রাহুল দেব রায়, এমটিইপিআই শেখ মহিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশেম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আফিয়া দিলরুবা, স্বাস্থ্য সহকারী শারমিন সহ অন্যান্যরা।