মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালা প্রেসক্লাবের পক্ষ থেকে দেশ সেরা ঈমাম কে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি \ তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম, বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান জাতীয় পর্যায়ে সরকারী ভাবে তিনজনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৫ টায় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ এর সঞ্চালনায় ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান এর সার্বিক তত্বাবধানে সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, দেশসেরা পেশ ঈমাম আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ আব্দুস সালাম, সদস্য বি,এম বাবলুর রহমান, য্গ্মু- দপ্তর এসএম হাসান আলী বাচ্চু, সদস্য মোঃ লিটন হুসাইন, সদস্য শেখ ফয়সাল হোসেন, সদস্য কাজী ইমদাদুল বারী জীবন,সদস্য শ্রী পার্থ প্রতীম মন্ডল, সদস্য মোঃ হাফিজুর রহমান, সদস্য মোঃ বাহারুল ইসলাম মোড়ল, সদস্য মোঃ রুহুল আমিন মোল্যা,সহযোগী সদস্য মোঃ সাগর মোড়ল, জিএম শফিউর রহমান ডানলাপ প্রমুখ।উল্লেখ্য,গত মঙ্গলবার (১৩ জুন) সকালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা’র আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে তিনজন দেশসেরা ইমাম নির্বাচিত হন। এই নির্বাচিত তিনজনের মধ্যে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান একজন। এর আগে আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৩ বছর তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে পেশ ইমাম হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা ও তালা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com