সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বর্ণবাদ বিরোধী ম্যাচেই বর্ণবাদের শিকার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিল খেলতে নেমেছিলো কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে। এই ম্যাচে প্রথমবারের মতো কালো জার্সি গায়ে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে কালো রঙের জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। তবে বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধু মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ভিনিসিয়ুসের বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে এক টুইট বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com